মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে জ্বর কাশিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাস পরীক্ষার জন্য সেখানেই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়।

সোমবার রাতেই নমুনা পরীক্ষার ফলে জানা যায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে নিশ্চিত করেন, তার বাবা করোনা পজেটিভ।

জয় জানান, প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। জরুরী প্রয়োজন হলে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।

এদিকে, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাতে জানিয়েছেন, মঙ্গলবার সকালে নাসিমকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।

জানা গেছে, চারদিন আগে মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন রেজাল্ট নেগেটিভ এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *