আক্রান্তের হিসেবে চীনকে ছাড়ালো বাংলাদেশ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৩৯ জন। আক্রান্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসেব মতে, বাংলাদেশ এখন তালিকার ১৮ নম্বরে অবস্থান করছে।

এই সময়ে দেশে ২ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছেন করোনা আক্রান্ত রোগী হিসেবে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৮৪ হাজার ৩৭৯ জন রোগী রয়েছেন।

চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫ জন। তারা শীর্ষস্থান থেকে নেমে এসেছে ১৯ নাম্বারে।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮ জন। এতে ২ হাজার ৮৫৬ জনের শরীরে প্রাণঘাতি এ ভাইরাস শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *