শনাক্ত: ৩,২৪৩; মৃত্যু: ৪৫

করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় ১৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৬১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৫টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৬ হাজার ২৫৯টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ২১৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫২ হাজার ৯৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *