ম্যারেজ মিডিয়ায় তৌসিফ-সাফা

০১ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): নাট্য জগতের দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির। অভিনয় দিয়ে দর্শকের মনে যায়গা করে নিয়েছেন এই জুটি। রয়েছে দর্শকপ্রিয় কয়েকটি নাটক তাদের। এবার দর্শকদের জন্য ‘ম্যারেজ মিডিয়া’ নাটক নিয়ে আসছেন তারা।

এস আর মজুমদার পরিচালিত ‘ম্যারেজ মিডিয়া’ প্রধান দুই চরিত্রে দেখা যাবে তাদেরকে।

গতকাল (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা।

অভিনয় প্রসঙ্গে সাফা বলেন, ‘নাটকের গল্পের পাশাপাশি আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেক দিন পর একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।

তৌসিফ বলেন, সমাজের সমসাময়িক একটি ঘটনাকেই তুলে ধরা হয়েছে এ নাটকে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *