০২ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জেলার মুকসুদপুর উপজেলায় বাইসাইকেল পেয়েছে ২৫ জন স্কুলছাত্রী। তাদের দেয়া হয় হাইজেন কিটসও।
সোমবার সকালে উপজেলার গোহালা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দুইটি হাইস্কুল ও একটি মাদ্রাসার ছাত্রীদের বাইসাইকেল ও হাইজিন কিটস বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইলিয়াসুর রহমান, জেলা ফ্যাসিলেটর এলজিএসপি গৌরাঙ্গ কুমার কুন্ডু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন, গোহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম মোল্যা, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার খান, গোহালা টিসিএএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম উকিল।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানান, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের অর্থায়নে গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১টি বাইসাইকেল, ৭৩টি হাইজেন কিটস, গোহালা টিসি এ এল উচ্চ বিদ্যালয়ে ১৪টি বাইসাইকেল ও ১৪৯টি হাইজেন কিটস এবং পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসায় ৬৮টি হাইজেন কিটস বিতরণ করা হয়।
শিক্ষা/টিটি/আরএম
















Leave a Reply