রবীন্দ্রনাথের গল্পে সাথী

২৭ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): দিলরুবা সাথী। সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছোটবেলা থেকেই। মিডিয়ায় পরিচিতি নৃত্যশিল্পী ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে।

বিটিভিতে নৃত্যশিল্পী হিসেবে অনেক আগে থেকেই তালিকাভুক্ত সাথী। সময় আর সুযোগের সমন্বয় হলে অভিনয়ও করেন। দশ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্প নিয়ে নির্মিত নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এর পর আর অভিনয়ে কাজ করা হয়নি এ নৃত্যশিল্পীর।

দীর্ঘ বিরতির পর আবারও রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হলেন সাথী। নাটকটির নাম ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

নাটকটি নিয়ে দিলরুবা সাথী জানালেন, অভিনয়ে খুব বেশি কাজ না করলেও এখন পর্যন্ত যে কয়টি নাটকে অভিনয় করেছি তার সবই দর্শকের নজর কেড়েছে।

বললেন, এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়ে অভিনয়ের সুযোগ পেয়েছি। বহুল পঠিত ও পরিচিত গল্পে কাজ করা বেশ কঠিনই। তারপরও পরিচালকের নির্দেশ মেনে সাবলীল অভিনয়ের চেষ্টা করেছি। আশা করছি নাটকটি উপভোগ্য হবে। 

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *