০৮ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।
মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শাহ আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার হেলাল উদ্দিন, দৈনিক লাখোকণ্ঠের সম্পাদক ও প্রকাশক ফরিদ আহম্মদ বাঙ্গালী ও সাংবাদিক মানিক লাল ঘোষ।
বক্তব্য রাখেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব আল-আমিন শাওন, আহ্বায়ক ফাতেমা ইসলাম রাহা কাজী, সদস্য সচিব ছানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান আজাদী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, স্থায়ী পরিষদের সদস্য খন্দকার সাইফুল ইসলাম সজলসহ অন্যরা।
বক্তারা বলেন, বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ যতোদিন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ততোদিন তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের বিষয়ে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি তৃণমূলে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য জেলা-উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বিশেষ করে আরজেএফ’র সদস্যদের প্রশিক্ষণের বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত মনযোগী।
বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ প্রেস কাউন্সিল পদক প্রবর্তন করেন। তিনি সার্কভুক্ত দেশগুলোর প্রেস কাউন্সিলগুলোকে ঐক্যবদ্ধ করে ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ফেডারেশন গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ তার বিদায় সংবর্ধনা বক্তব্যে বলেন, প্রেস কাউন্সিল থেকে বিদায় নিলেও আমি আরজেএফ’র প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করবো।
প্রেস কাউন্সিল/এসকেএম/আরএম
















Leave a Reply