মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ

১৭ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): ২০২২ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সূচি অনুযায়ী, ২০২২ সালের ৪ মার্চ নিউজিল্যান্ডের তাউরাঙ্গার বে ওভালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শরু হচ্ছে। নিউজিল্যান্ডের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। 

বিশ্বকাপে অংশ নেবে ৮ দল। খেলবে ৩১টি ম্যাচ। ২০২২ সালের ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে ফাইনাল। 

আট দলের ২০২২ নারী বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করে ফেলেছে। এই পাঁচটি দল হল- নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি তিনটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। 

২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে বাকি তিনটি দল ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০২১ সালে ২৬ জুন থেকে ১০ জুলাই নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।

প্রসঙ্গত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে সেটি পিছিয়ে গেছে ২০২২ সালে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *