২৪ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা আক্রান্ত হওয়ায় ভারতের আই লিগ খেলার অনিশ্চয়তার মুখে পড়েন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এবার সব অনিশ্চয়তা কাটিয়ে ভারত যাচ্ছেন তিনি।
আই লিগের দল কলকাতা মোহামেডানে যোগ দিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দেশ ছাড়বেন জামাল ভুঁইয়া।
কাতারে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচ শেষে করোনা ভাইরাসে আক্রান্ত হন জামাল ভূঁইয়া।
জামাল ভূঁইয়ার করোনা আক্রান্তের খবরে তার বিকল্প খোঁজা শুরু করেছিল কলকাতা মোহামেডান। তবে শেষ পর্যন্ত তার সুস্থ হওয়ার খবরে স্বস্তি ফিরেছে দল মোহামেডানের।
কাতারে সপ্তাহখানেক আইসোলেশনে থাকার পর করোনা থেকে সেরে ওঠেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতার থেকে ২২ ডিসেম্বর ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরে আবারও করোনা পরীক্ষা করিয়েছেন জামাল। পরীক্ষায় নেগেটিভ এসেছে তার। এর ফলে কলকাতা মোহামেডানে যোগ দিতে আর কোনো বাধা নেই এই মিডফিল্ডারের।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের জনপ্রিয় আই লিগ।
ফুটবল/এসকেএম















Leave a Reply