পৌরসভা নির্বাচন: পঞ্চম ধাপের তারিখ ঘোষণা

১৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভা নির্বাচন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *