চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ দল

২৩ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বিমানটি।

এর আগে শনিবার সকাল ১০টার আগেই হোটেল ছাড়ে দুই দলের ক্রিকেটাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নির্ধারিত সময়ের আগে পৌঁছে যায় তারা। কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট। পরে ১২টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি। 

ওয়ানডে সিরিজের শেষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে চট্টগ্রাম।

ক্রিকট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *