সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

২৩ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন বীর মুক্তিযোদ্ধাসহ আন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বমল কুমার দাস, খোকন, মানিক এবং হান্নান শেখ।

জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামি যাত্রীবাহী বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস ও ট্রাক উভয়টির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি উল্টে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালকের সহকারি (হেলপার) এবং বাসযাত্রী একজন বীরমুক্তিযোদ্ধাসহ ৪জন নিহত হন। গুরুতর অবস্থায় ১৫জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান।

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনজিল হক জানান, স্থানীদের সহায়তায় বাসের নীচ ও মধ্য থেকে মৃত অবস্থায় তিনজন এবং ট্রাক থেকে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।

হতদের মরদেহ ২৫০-শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পর পুলিশের সহযোগিতায় অ্য্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *