২২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): অস্ট্রেলিয়ার বৃহত্তম দুটি নগরীতে লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে গ্রেফতার করা হয়েছে কয়েকশ’ লোককে। মহামারি শুরুর পর দেশটিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং লকডাউন ও বিধিনিষেধের কড়াকড়ির প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটল।
শনিবার মেলবোর্ন রাজ্যে বিক্ষোভকালে তাদের আটক করে পুলিশ।

ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শনিবার রাজ্যজুড়ে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়। এই ঘোষণার পর বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে।
সংঘর্ষে ৭ কর্মকর্তা আহত হয়েছেন এবং ২শ’ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়। ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই সহিংসতা এবং বিক্ষোভ প্রতিবাদ বেআইনি।
পুলিশ জানিয়েছে, লকডাউন বিরোধী বিক্ষোভের সময় তারা প্রথমবারের মতো পিপার স্প্রে ব্যবহার করেছেন। দুই পুলিশ কর্মকর্তা নাক ভেঙেছেন। একজন অফিসার ভাঙা আঙুল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘনের জন্য গ্রেফতারকৃত ২১৮ জন প্রতিবাদকারীর প্রত্যেককে ৫ হাজার ৪৫২ ডলার করে জরিমানা করা হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বিশাল জয়
নিউ সাউথ ওয়েলস’র প্রধানমন্ত্রী গ্লাডিস বেরিকেল মিডিয়াকে বলেছেন, আমরা যতোই কঠোর পরিশ্রম করিনা কেন, ৯৯ শতাংশ মানুষ যদি বিধিনিষেধ মেনে না চলে তাহলে ডেল্টা ভেরিয়েন্ট কেউ রোধ করতে পারবে না।
তিনি বলেন, আমাদের স্বাধীন জীবন যাপনের সর্বোত্তম উপায় হলো টিকা প্রদান নিশ্চিত করা।
অস্ট্রেলিয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply