অস্ত্রসহ ৩ জলদস্যু গ্রেফতার

নিউজ ডেস্ক: সুন্দরবন থেকে দেশীয় অস্ত্র-গেলাবারুদসহ জলদস্যু নয়ন বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ভোর ৪টার সময় বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল গ্রামস্থ মিরাগামারী খালের উত্তরপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে ৩৫ বছর বয়সী মোহাম্মদ মাসুম ফরাজী, একই গ্রামের মোহাম্মদ আব্বুস কবিরাজের ছেলে ৩০ বছর বয়সী হাছান কবিরাজ এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, কাঠের বাটসহ ২টি রামদা, ২টি লোহার রড, ১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ২টি টর্চলাইট, ২টি পুরাতন সুতি চেকের গামছা, হাত-পা বেঁধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, ১টি স্কচটেপ এবং বিভিন্ন সাইজের ৪টি গরান গাছের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, সম্প্রতি সুন্দরবন থেকে মাছ ধরার সময় কিছু জেলেদের অপহরণ করে জলদস্যুরা। কৌশলে জেলেদের উদ্ধার করলেও, জলদস্যুরা অধরা ছিল। কিন্তু পুলিশের অভিযান অব্যাহত ছিল। এই ধারাবাহিকতায় মিরাগামারী খালের উত্তরপাড় থেকে অস্ত্রসহ তিন জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সুন্দরবন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *