আক্রান্ত ও মৃত্যু কমতে শুরু করেছে

২৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১৪ জন। গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। দেশে এ পর্যন্ত ২৫ হাজার ৫১৩ জন মারা গেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৭০৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ।

দেশে এ পর্যন্ত ৮৭ লাখ ২১ হাজার ০১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুন: গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

করোনা/টিটি/আরএম

 http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ