স্পোর্টস ডেস্ক: অর্থ সংকটের কারণে ক্রিকেটারদের বেতন দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টাকার অভাবে বোর্ডের কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এমনটিই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পাওয়ার পর থেকেই আইসিসির কাছ থেকে বছরে ৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে আসছে।
আইসিসির লভ্যাংশ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্য কোনও আয় নেই। এ বছর জানুয়ারি-জুলাই দুই মেয়াদেই এসিবিকে টাকা পাঠাতে পারেনি আইসিসি। যে কারণে খরচ চালাতে হিমশিম খাচ্ছে এসিবি।
এ ব্যাপারে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান এক টুইটে জানান, আমাদের ব্যাংকিং সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে আইসিসির সিইও জোয়েফ অ্যালারডাইসের কথা হয়েছে। আমরা আইসিসিকে তাদের নিয়মিত সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।
এসিবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply