২৮ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজ হারের পর সমালোচনার মুখে টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তার জায়গায় লাল বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হলেন বেন স্টোকস।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন স্টোকস।
ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কীর সুপারিশের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এই নিয়োগের অনুমোদন দেন।
নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে রব কী বলেছেন, বেনকে স্টোকসকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে আমাদের কোনও দ্বিধা ছিল না। আমাদের বিশ্বাস সে এই প্রাপ্য। আমি আনন্দিত যে এই দায়িত্ব গ্রহণ করেছ।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, আমি আনন্দিত যে বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হতে রাজি হয়েছেন, যা ইংল্যান্ডের হয়ে তার অসাধারণ ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।
তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার অর্থ কী তা নিয়ে তিনি গভীরভাবে এবং আবেগের সাথে চিন্তা করেন। তিনি আমাদেরকে অত্যন্ত গর্বের সাথে একটি নতুন যুগে নিয়ে যাবেন। এটি আমাদের টেস্ট দলের জন্য একটি গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে সে এই চ্যালেঞ্জটি উপভোগ কররে।
ইসিবি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply