এক ঘণ্টা দেরি করে ঢাকায় শ্রীলংকা

৮ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে ১৮ সদস্যের শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলংকা দলকে বহনকারী বিমানটি।

শ্রীলংকার এই বাংলাদেশ সফর অনেকটা শঙ্কার মধ্যে ছিল। কারণ দ্বীপরাষ্ট্রটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, এমন সংকটময় সময়ে বাংলাদেশ সফরে আসবে তো দিমুথ করুণারত্নের দল?

এক ঘণ্টা দেরিতে হলেও ঢাকায় পা রেখে সেই শঙ্কা উড়িয়ে দিলেন লংকানরা। বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল তাদের।

বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবেন সফরকারীরা। আজ সেখানে তাদের করোনা টেস্ট হবে। ফল নেগেটিভ সাপেক্ষে ৯ আর ১০ মে অনুশীলনে নামবেন তারা।

আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা দল। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

প্রসঙ্গত, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *