২৫ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়নডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
এর আগে লিটন দাসের সেঞ্চুরির সুবাদে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। লিটন ১২৬ বল খেলে ১৩৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে এ রান করেন।
বাংলাদেশের দেয়া বড় রান তাড়া করতে নেমে শুরুতেই তিনটি উইকেট হারায় আফগানরা। দলীয় মাত্র ৯ রানের সময় রিয়াজ হাসান রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তাকে রান আউট করেন আফিফ হোসেন। তিনি ২ বল খেলে মাত্র ১ রান করেন।
এরপর দলীয় ১৬ রানের মাথায় অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী শরিফুলের বলে মুশফিকের হাতে ধরা পড়েন। তিনি ৩ বল খেলে ৫ রান করেন। ৩৪ রানের সময় ৯ রান করে আজমাতুল্লাহ ওমরাইজও প্যাভিলিয়নের পথে হাঁটেন। সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং আউট হন তিনি।
প্রথম তিনটি উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজিবউল্লাহ জাদরান ও ওপেনার রহমত শাহ। দুইজন মিলে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ার পথে আগাতে থাকেন। কিন্ত অল্প সময়ের ব্যবধানে রহমত শাহকে ৫২ ও নাজিবুল্লাহকে ৫৪ রানে ফেরান তাসকিন আহমেদ।
এরপর ব্যাট করতে নামা রহমতউল্লাহ গুরবাজকে ৭ রানে বোল্ড আউট করেন সাকিব আল হাসান। এরপর মোহাম্মদ নবি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তিনি ৩৮ বল খেলে ৩২ রান করার পর মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।
নবির পাশাপাশি রশিদ খান রানের ব্যবধানটা কমানোর চেষ্টা করেন। কিন্তু তিনি বেশিদূর আগাতে পারেননি। দলীয় ২০৫ রানের সময় অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের বলে বোল্ড আউট হন তিনি। রশিদ আউট হওয়ার আগে ২৬ বল খেলে ২৯ রান করেন।
পরের দুই ব্যাটসম্যানের মধ্যে মুজিব উর রহমানকে ৬ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফজলহক ফারুকিকে ০ রানে বোল্ড আউট করেন আফিফ হোসেন।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply