একদিনে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

২০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের ১০ হাজার ছাড়িয়েছে। আজ সংক্রমণের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮০ জনে।

গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন।

দেশে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৭ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।

আরও পড়ুন: করোনা শনাক্তে নতুন রেকর্ড ফ্রান্সে

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

করোনা/কিউটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *