ওয়ানডে সিরিজে খেলবেন তামিম

১২ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে টেস্টে না খেলতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তামিম।

বিষয়টি জানিয়েছেন টাইগারদের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি।

জিম্বাবুয়ে থেকে তিনি ফোনে গণমাধ্যমকে জানান, তামিম এখনও শতভাগ ফিট নয়। তারপরও আশা করা যাচ্ছে, সে ওয়ানডেতে খেলবে।

তবে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে তামিমের ঘাটতি বুঝতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তরা। তাদের ব্যাটে-বলের পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ২২০ রানে পরাজিত করে টাইগাররা।

১৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডের স্পেশালিস্ট ক্রিকেটাররা হারারে গিয়ে পৌঁছেছেন।

তামিম ইকবাল/এসকেএম