৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): চলমান কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্টের পরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিধিনিষেধ বর্ধিত করার কথা বলেছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জাতীয় পরামর্শক কমিটি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বা আলোচনা করেনি বলেও জানা গেছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহার পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ থাকবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যেই বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
লকডাউন/এসকেএম















