কারও লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়

২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): কারও লেজুরবৃত্তি করতে নয়, দেশের মানুষের ক্ষমতায়নের জন্য জাতীয় পার্টির রাজনীতি। নিজস্ব স্বকীয়তা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে আছে। এমন মন্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের।

শুক্রবার দুপুরে উত্তরায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জিএম কদের বলেন, আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করবো, কিন্তু সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেনো এক হয়ে কাজ করতে পারি।

তিনি বলেন, দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির সহিংস রাজনীতি পছন্দ করে না। দেশের মানুষ বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দেখতে চায়। আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি।

বেগম রওশন এরশাদ দলের যে কাউন্সিল প্রস্তুতি কমিটি ঘোষণা করেছেন সে বিষয়ে জিএম কাদের কোন মন্তব্য করেননি।

জিএম কাদের/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *