৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): গরম, রোদ, ঘাম… সবকিছুই তৈলাক্ত ত্বকের ওপর রিরূপ প্রভাব ফেলে। নিয়মিত যত্নে তৈলাক্ত ত্বকও ভালো রাখা সম্ভব। যত্নের মাধ্যমেই দূর করা সম্ভব ত্বকসংক্রান্ত অস্বস্তি। তবে মাত্রাতিরিক্ত ব্রণ হলে চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো। সমস্যা যাদের এখনও গুরুতর আকার ধারণ করেনি তারা অবশ্য সহজ কিছু উপায় অবলম্বন করে বাড়িতেই যত্ন নিতে পারেন।
শসার রস
শসার রস ত্বকের বন্ধু, তৈলাক্ত ভাব দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
আবার শসার রসের সাথে প্রয়োজনমতো চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। সপ্তাহে দুইদিন এই মিশ্রণ ব্যবহারে ত্বকের গভীর থেকে পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস থেকেও মিলবে মুক্তি। তবে ব্রণ থাকলে সেই সময় স্ক্রাব ব্যবহার করা যাবে না। মধুতে অ্যালার্জি না থাকলে এই মিশ্রণে সামান্য মুধুও মিশিয়ে নেয়া যেতে পারে।
সাপ্তাহিক যত্ন
সপ্তাহে একদিন যেকোনো একটি ফেসপ্যাক ব্যবহার করেও ত্বকের যত্ন নেয়া যেতে পারে। তবে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে সপ্তাহে দুই দিনও ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।
ব্রণ এবং ফুসকুড়ির দাগ সমস্যা
সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। আধা ঘন্টা পর ধীরে ধীরে, আলতোভাবে তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ব্রণ এবং ফুসকুড়ির দাগ চলে যাবে।
এক চা-চামচ বেসন, সামান্য টক দই ও খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে প্যাক লাগানোর আধা ঘন্টা পর মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে সুন্দর ও লাবণ্যময়।
ত্বকের যত্ন/এসকেএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply