২৪ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): বিপিএলে এবার বরিশাল দলে যোগ দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং ক্রিস গেইল। মাঠে নামতে একদিনে আগেই বাংলাদেশে এসেছেন। করোনা টেস্টে নেগেটিভ ফল নিয়ে আজই মাঠে নামছেন তিনি।
সোমবার বেলা সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলায় মাহমুদউল্লাহর ঢাকার মুখোমুখি সাকিবের বরিশাল।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস ভাগ্য গেছে মাহমুদউল্লাহর পক্ষে। টসে জিতে আজকেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যাট হাতে নামবে সাকিব আল হাসানের দল।
বরিশাল একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, ক্রিস গেইল, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজেরি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।
ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগতহোম চৌধুরী, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply