চট্টগ্রামে পাটগুদামে আগুন

৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি পাটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *