চাঁদ দেখা কমিটির সভা

১২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার। জিরি ১৪৪২ সালের রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে কমিটির সভা ডাকা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৭টায় মাগরিবের নামাজের পর এ বৈঠক হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভা রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।

সোমবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আগামীকাল অনুষ্ঠেয় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে কবে থেকে রমজান মাস শুরু হবে। বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখার খবর জানাতে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ অথবা ৯৫৫৫৯৪৭ নাম্বারে জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার খবর জানাতে ব্যবহার করা যাবে ৯৫৬৩৩৯৭ অথবা ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নাম্বারেও। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

রমজানের চাঁদ/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *