চোট নিয়ে দেশে ফিরলেন তামিম

৭ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলছিলেন তামিম ইকবাল। ব্যাট হাতে সময়টা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু এবার চোটে পড়ে দেশেই ফিরে আসছেন দেশ সেরা এ ওপেনার। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে গতকাল কাটমান্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন তামিম। বিসিবির এক কর্মকর্তা তামিমের দেশে ফেরা ও চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে ফিরেই বনানীর এক হাসপাতালে অঙুল স্ক্যান করান তামিম। তাতে সুখবর নেই। আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে কমপক্ষে। এভারেস্ট প্রিমিয়ার লিগে আর খেলা হচ্ছে তার বলাই বাহুল্য।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ। টানা খেলার বাইরে থাকার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন এ ওয়ানডে অধিনায়ক।

চোট থেকে সেরে ওঠার পর তিনি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপালে যান। গত ২৫ সেপ্টেম্বর শুরু হেয়েছে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। সেখানে ৫ ম্যাচে করেছেন ৭৫ রান।

তামিম ইকবাল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *