ছয় শ’র বেশি চিকিৎসক আক্রান্ত

করোনা ভাইরাসে সারা দেশে এ পর্যন্ত ৬২৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই জন চিকিৎসক।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এই তথ্য জানিয়েছে।

শুক্রবার এফডিএসআর সাধারণ সম্পাদক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়ে বলেন, আক্রান্ত চিকিৎসকদের দুই তৃতীয়াংশের বেশিই ঢাকার।

আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত ঢাকার ৪৪৫ জন, ময়মনসিংহের ৬১ জন, খুলনার ৪৪ জন, সিলেটের ৩৪ জন, চট্টগ্রামের ১৮ জন, রংপুরের ১০ জন, বরিশালের ৯ জন এবং রাজশাহীর ৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুই জন ইতোমধ্যে মারা গেছেন। কয়েক জনের অবস্থা সংকটজনক। তিনি বলেন, মূলত রোগীদের তথ্য গোপন করা এবং সুরক্ষা সামগ্রির অভাবে শুরুতেই চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা সংক্রমিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *