জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২২ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীতে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মহানগর প্রজেক্টের বাসা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত ছাত্রের নাম মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ। তার বয়স ২১ বছর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেহেবুল্লাহর বাড়ি পটুয়াখালীতে। বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন। মেহেবুল্লাহ এক সপ্তাহ আগে ঢাকায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য। তিনি হাতিরঝিল মহানগর প্রজেক্টের এক আত্মীয়ের বাসায় ওঠেন। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিল তার লাশ। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।

এ প্রসঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, মেহেবুল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *