২০ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশকে। রোববার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস পর্বে জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ দলে নেই কোনও পরিবর্তন। প্রথম ওয়ানডের একাদশই খেলবে আজকের ম্যাচে। মানে উইনিং কম্বিনেশন ভাঙছেন না অধিনায়ক তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে আছে তিনটি পরিবর্তন।
জোহানেসবার্গের উইকেট বিবেচনায় দলে ফিরেছেন স্পিনার তাবারেজ শামসি। ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও পার্নেল। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মারক্রাম, জানসেন ও পেহলুকুয়া।
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৮ রানের দারুণ জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও সিরিজ জিতবে টাইগাররা। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টেম্বা বাভুমা শিবির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরিয়েনে, রাসি ফন ডের ডুসেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরেজ শামসি।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply