টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর।

দুই দলের জন্য ওয়ানডে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। যা জিতলে বিশ্বকাপ বাছাই পর্ব উতড়ে যাওয়ার সুযোগ মিলবে।

সর্বোচ্চ ৩০ পয়েন্ট যোগাড় করাই লক্ষ্য তামিমের।

তামিম বলেন, সুপার লিগে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে আছে। কিন্তু এখন তো বড় দলগুলি হারছে। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, শুরুটা ভালো করা। আগে ব্যাটিং করি বা বোলিং, শুরু ভালো করতে হবে।

ক্রিকেট/এসকেএম