২৪ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট। আর টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।
প্রথম ম্যাচে খেলা সাবেক অধিনায়ক মুমিনুল হক দ্বিতীয় ম্যাচে তার জায়গা হারিয়েছেন। তাছাড়া মুস্তাফিজও নেই একাদশে। সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ দিনেই হেরে যায় বাংলাদেশ। ম্যাচটি ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় ক্যারিবীয়রা।
সিরিজ বাঁচাতে এ ম্যাচটিতে জয় ছাড়া বাংলাদেশের অন্য কোনও উপায় নেই। যদি এ ম্যাচে ক্রেইগ ব্রাথওয়েটের দল ড্রও করে তবুও সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জয় পেলে টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারবে তারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে দুটিতে। সেটিও ২০০৯ সালে টানা দুই ম্যাচে।
এরপর ওয়েস্ট ইন্ডিজে আরও পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply