ডেসটিনির এমডি রফিকুল আমীনের স্ত্রী কারাগারে

১২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দণ্ডিত রফিকুল ইসলামের স্ত্রী ফরাহ দিবাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রোববার এ আদেশ দেন। দুদকের সরকারি কৌঁসুলি আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পলাতক আসামি ফারাহ দিবা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ফারাহ দিবার ৮ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে গত ১২ মে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত। রফিকুলকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে ৪ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৫০ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়েছে।

ডেসটিনি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *