০২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করেছে। সোমবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের এই টিকার তৃতীয় চালান মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেয়ার কথা রয়েছে। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠাচ্ছে জাপান।
এর আগে গত শনিবার দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। আর গত ২৪ জুলাই প্রথম দফায় আসে থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ।
করোনা ভ্যাকসিন/এসকেএম














