০৫ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): ছোটপর্দার অভিনেত্রী আশা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আশা চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা রোমান রুনি।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে শুটিং শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন আশা। সেখানেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
উঠতি এ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রাকাশ করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। আশার আত্মার শান্তি কামনা করছি।
ইডেন কলেজের আইন বিভাগের ছাত্রী আশা শৈশবেই জড়িত হন মিডিয়ার সাথে। বেশ কয়েকটি খণ্ড নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আশা চৌধুরী।
শোক/এসকেএম/আরএম
















Leave a Reply