নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার নির্বাচন কমিশনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।
সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকরা সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বেশ কিছু কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্বরূপ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।
এরআগে জাপান থেকে আসা পর্যবেক্ষক দলের নেতৃত্বদানকারী ওয়ানতাবি মাসাতো বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাদের মতামত একটি প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।
সিইসি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply