নটর ডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাড়িচালক হারুন গ্রেফতার

২৬ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় গাড়িচালক হারুনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে গত বুধবার দুপুর পৌনে ১২টায় গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হন নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান।

পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামে তিনটার দিকে। তারা মতিঝিল এলাকাসহ বিভন্ন এলাকায় বিক্ষোভ করতে থাকে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ