নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

১৪ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিন ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাবর আজমরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সফরের সূচি চূড়ান্ত। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪-৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকায়।

এর আগে ২০১৫ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। লম্বা বিরতির পর ফের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *