১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): নাটোরের নলডাঙ্গায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরিকাঘাতে আহত তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইউপি সদস্যের নাম আবদুল আলীম। তিনি উপজেলার মাধনগর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গতকাল সোমবার রাতে মাধনগর এলাকা থেকে আলীমের লাশ উদ্ধার করা হয়। আলীমের আহত স্ত্রীর নাম রিমা বেগম।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে ঘরের ভেতর থেকে। তার মাথায় হালকা আঘাতের চিহ্ন আছে। কিন্তু কীভাবে ইউপি সদস্য মারা গেলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি। ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।
ইউপি সদস্যের ভাই আশিক আলী অভিযোগ করেছেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার চাই।
নাটোর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply