নিজ বাসায় দুই বোনের ঝুলন্ত লাশ

২১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার এলাকায় বাড়ির ছাদ থেকে থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- একই এলাকার কলিম উল্লাহর মেয়ে ৩৩ বছর বয়সী রানী বেগম, এবং তার বোন ২৭ বছর বয়সী ফাতেমা বেগম।

জানা যায়, সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানও হয়েছে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারএসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *