পরমাণু অস্ত্র নির্মূলের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

২৭ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, অবশ্যই পরমাণু অস্ত্র নির্মূল এবং বিশ্বে সংলাপ, বিশ্বাস ও শান্তির নতুন যুগ শুরু করতে হবে।

রোববার ইন্টারন্যাশনাল ডে ফর দ্য টোটাল এলিমিনেশন অব নিউক্লিয়ার উইপন্স উপলক্ষে তিনি এ কথা বলেন।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, শুরু থেকেই পরামাণু অস্ত্র জাতিসংঘের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে রয়েছে। গত কয়েক দশকে পরমাণু অস্ত্রের সংখ্যা কমেছে। বিশ্বজুড়ে এখনও ১৪ হাজার অস্ত্রের মজুদ রয়েছে। ফলে প্রায় চার দশক ধরে পৃথিবী সর্বোচ্চ মাত্রার পারমানবিক ঝুঁকির মুখে রয়েছে।

সুতরাং বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূলের এখনই সময় বলে তিনি উল্লেখ করেন।

অ্যান্তোনিও গুতেরেস/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *