২৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সন্ধ্যায় নগর ভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে ডিএসসিসি মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, যানজট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র আইনজীবী মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তি ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
মেয়র তাপস/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply