২৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): ফেনীর পরশুরাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো উত্তর চন্দনা গ্রামের মানিক চৌধুরী বাড়ির দুবাইপ্রবাসী মোহাম্মদ শাহ আলমের ছেলে সাব্বির হোসেন ও একই বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক ফয়েজ আহম্মদের ছেলে ফরহাদ হোসেন। তাদের দুইজনের বয়স ৭ বছর। সম্পর্কে চাচাতো ভাই দুজনেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই শিশু ফরহাদ ও সাব্বির দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। পুকুরের ঘাটের পাশেই একটি গর্ত ছিল। গোসলের একপর্যায়ে তারা ওই গর্তে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর দুজনকে পানিতে ভেসে থাকতে দেখেন বাড়ির লোকজন। এ সময় তারা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। লাশের সুরতহাল তৈরি করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের জন্য প্রশাসনের অনুমতি নেয়ার চেষ্টা করছে দুই পরিবার।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply