২১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): চাকরিতে যোগদানের দেড় মাস পর থানার ছাদে আত্মহত্যা করেছেন এক পুলিশের এসআই।
রোববার সকালে আতাইকুলা থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন হাসান আলী।
পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেড় মাস আগে হাসান আলী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
আত্মহত্যা/এসকেএম
















Leave a Reply