পেনাল্টি গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৩ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথম সুযোগটিই কাজে লাগাল বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোলে করেন সুমন রেজা। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় নেপাল। তাতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নেপাল।

বুধবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সুমনের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে অঞ্জন বিস্তার গোলে স্বপ্নভাঙ্গ হয় অস্কার ব্রুজনের শিষ্যদের।

১৬ অক্টোবর ফাইনালে খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু এই ড্রয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে গেল অস্কার ব্রুজনের দল। ৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠল নেপাল।

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করা ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেয়া ফি-কিকটা ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন সুমন রেজা।

ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তা।

এর আগে একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামে বংলাদেশ।

সবশেষ ২০০৫ সালে সাফের ফাইনাল খেলে বাংলাদেশ। সাফের আগের দুটি আসরেও ফাইনালে খেলে। এর পর দীর্ঘ সময় পর ফের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। কিন্তু শেষ মূহুর্তের কিছু ভুলে ফাইনালে খেলার অপেক্ষা আরও বাড়ল।

সাফ চ্যাম্পিয়নশিপ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *