৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির কবি নজরুল সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার ৪ জানুয়ারি সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা কেক কাটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক কমিটির নেতাকর্মীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭৫ বছরে পদার্পণ করলো।
আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম
তারা বলেন, ছাত্রলীগের ইতিহাস… গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে দীক্ষা নিয়ে গৌরবগাথা, ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।
ছাত্রলীগ/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:












Leave a Reply