১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু তৈয়ব গণভবনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজুর হাতে ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে গত ৬ জুলাই সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ঈদ কার্ড পাঠান।
জিএম কাদের/এসকেএম














