নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার বিকেলে কেক কেটে দিবসটি উদযাপন করেছে জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ভানুরঞ্জন চক্রবর্তী ও কাজী রওনাক হোসেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুখ, প্রধানমন্ত্রীর কলেজ জীবনের সহপাঠি ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, সিনিয়র সাংবাদিক মহসিন আব্বাস, আইনুল ইলিয়াসসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
প্রেস ক্লাব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply