স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্ৰথম দল হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামভে ফ্রান্স। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা।
শিরোপা লড়াইয়ের আগে লিওনেল স্কালোনি সাজিয়ে ফেলেছেন তাদের একাদশ। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে একাদশে ফিরছেন আনহেল ডি মারিয়া।
নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ইনজুরির শঙ্কায় তার খেলা হয়নি সেমিফাইনালে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, নায়ুয়েল মোলিনা, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও আনহেল ডি মারিয়া।
কাতার বিশ্বকাপ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply